বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 152

স্টেশনে গাড়ীসমূহের সিকিউরিটি :152

security of vehical at station

স্টেশনের গাড়ীসমূহকে(সিকিউর) আবদ্ধ করা : 152 স্টেশন মাষ্টারকে দেখিতে হইবে যেন তাহার স্টেশনে অবস্থিত গাড়ী সমূহ বিশেষ নির্দেশ অনুসারে যথাযথরূপে আবদ্ধ করা হয়। আ:নি: 152 ক : স্টেশন মাষ্টারগণ তাহাদের স্টেশন সমূহে গাড়ীগুলির অনিচ্ছাকৃত চলাচলের বিরুদ্ধে আবদ্ধ করিবার জন্য দায়ী থাকিবেন এবং ইহার জন্য যেখানে সম্ভব নিরাপদ শিককল বা গোড় ব্যবহার করিতে হইবে। আ:নি: 152 খ : যখন সাময়িকভাবে একটি রানিং লাইনের উপরে এক বা একাধিক গাড়ী অবস্থান করাইবার প্রয়োজন হয়, তখন ব্রেক বিহীন গাড়ীগুলি শিকল বা গোজের দ্বারা আবদ্ধ হইবে। শিকল বা গোজের ব্যবহার অসুবিধাজন হইলে কর্তব্যরত স্টেশন মাষ্টারের বিবেচনায় উহা প্রত্রঅহার করা যাইবে, তবে গাড়ীগুলিকে অপর গাড়ীর সাথে শক্ত করিয়া যুক্ত এবং এই গুলির মধ্যে এক বা একাধিক ব্রেক যুক্ত গাড়ী দ্বারা নিয়ন্ত্রিত থাকিতে হইবে। আ:নি: 152 গ : শিকল , গোজ এবং স্কচের ব্যবহার : স্ব স্ব স্টেশনের নিরাপদ শিকল (সেফটি চেইন) গোজ এবং স্কচের পর্যাপ্ত সরবরাহের জন্য স্টেশন মাষ্টারগণ দায়ী থাকিবেন িএবং তাহারা দেখিবেন যেন যেখন দরকার , সকল গাড়ী নিরাপদ শিকল লাগানো, ব্রেকপিন নামা্য়া রাখা, গোজ লাগানো এবং স্কচ ব্লকসমূহ আটকাইবার মাধ্যমে সঠিকভাবে আবদ্ধ করা হয়। আ:নি: 152 ঘ : গাড়ী আবদ্ধকরণে নিন্মলিখিত বিশেষ নির্দেশাবলী পালন করিতে হইবে। (1) সকল গাড়গিুলির সহিত লাগানো ব্রেকসমূহ আটকাইয়া রাখা হইবে। (2) একক গাড়ী হইলে ব্রেক আটকানো ছাড়াও নিরাপদ শিকল এবং স্বচ ব্লক দ্বারা আবদ্ধ করা হইবে। (3) রেকভুক্ত গাড়ী গুলিকে কাপলযুক্ত করা হইবে। প্রত্যেক রেকের সর্বশেষ । গাড়ীটি নিরাপদ শিকল দ্বারা আবদ্ধ হেইবে, এবং রেকটি দীর্ঘ হইলে বিশেষত: ঝোড়ো আবহাওয়ায় পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত শিকল ব্যবহৃত হইবে। (4) নিরাপদ শিকল চাকা এবং রেলের চতুর্দিকে দুইবার পেচানো হইবে এবং অতঃপর বাধা ও এমনভাবে তালাবদ্ধ করা হইবে যাহাতে প্যঅডলকের উপরে কোন ট্রেন আসিয়া না পড়ে। যে গাড়ীগুলিতে পূর্ণ বা ডিস্ক চাকা আছে, নিরাপদ শিকলটি সে গুলির এক্সেলের উপরে এবং রেলের নীচে দিয়অ দুইবার পেচাইয়া তালাবদ্ধ করিতে হইবে। (5) কোন নিরাপদ শিকল সম্পূর্ণরূপে ভাল অবস্থায় না থাকিলে এবং দৈর্ঘ সাত ফুট না হইলে উহজা গাড়ীগুলি আবদ্ধ করণে ব্যবহৃত হইবে না। (6) ওয়াগণসমূহ চালিত হওয়া বা ট্রেনের সহিত কাপলযুক্ত হইবার পূর্বে শিকল এবং গোজগুলি খুলিয়া ফেরিবার জন্য বিশেষ যত্ন লইতে হইবে। (7) যখন স্কচব্লক , ডিরেলার বা ফাঁদ সমূহ ব্যবহৃত হয়, তখন গাড়ীগুলি উহাদের ভিতরে স্থাপিত হইবে এবং স্বচব্লকগুলি লাইনের উপর আড়াআড়িভাবে তালাবদ্ধ হইবে।