লাইন আটক করণ:148
লাইন আটক করণ:148:
স্টেশন মাষ্টার অথবা বিশেষ নির্দেশক্রমে এতদূপলক্ষে নিযুক্ত কোন রেলওয়ে কর্মচারীর পূর্ব অনুমতি ব্যতীত কোন রেলওয়ে কর্মচারী কোন বোঝাই করণ শান্টিং অথবা অন্য কোন কাজ আরম্ভ করিবেন না। যাহার ফলে কোন রানিং লাইন বাধাগ্রস্থ বা আটক হতে পারে। অনুমতি প্রদান কারী কর্মচারীকে দেখিতে হইবে যে এইরূপ কাজ চলিবার ফলে ট্রাফিকের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্থ ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে।
আ:নি: 148 ক : যখন , জরুরী অবস্থার দরূন , পরিচালন বিভাগের পূর্ব অবগতি ছাড়াই কোন লাইন অবরোধ করা প্রয়োজন হইয়া পড়ে, তখন ঘটনাস্থালে উপস্থিত প্রকৌশল বিভাগীয় সিনিয়র প্রতিনিধি দায়িত্ব হইবে সাধারণ নিয়মাবলী অনুসারে প্রয়োজনীয় সিগনালসমূহ প্রদর্শন করা।
আ:নি: 148 খ : বিভাগীয় প্রকৌশলী ডিটিও/ডিটি এস এর সহিত যোগাযোগ করিবেন যিনি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য একটি বিজ্ঞপ্তি জারী করিবেন। যে প্রকৌশল কর্মকর্তা বা অধস্তন কর্মকর্তা কর্তৃক অবরোধ প্রত্যাহার করা হইবে তার বার্তায় তাহার নাম উল্লেখ করিতে হইবে।
আ:নি:148 গ : ট্রেন সার্ভিসে যেন যতদূর সম্ভব কম বিঘ্নঘটে সেই দিকে লক্ষ্য রাখিয়া লাইন অবরোধের সময়কাল নির্ধারণ করা সমীচিন ।
আ:নি: 148 ঘ: কোন ইঞ্জিন বা গাড়ীকে দিনের বেলায় বা রাতের বেলায় এক লাইন হইতে অন্য লাইনে অথবা পয়েন্ট সমূহের উপর দিয়া চালিত করা হইবে না যতক্ষণ না একজন পয়েন্টসমঃ্যান বা অপর কোন অধিকারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক একটি সবুজ ঝান্ডা বা আলো দুলাইয়া সংকেত প্রদান করা হয়। একটি স্থির সিগনাল (উদাহরণ স্বরূপ সবুজ আলো প্রদর্শরনত মাটির উপর স্থাপিত ল্যাম্প) একটি ইঞ্জিনকে একজোড়া পয়েন্টর উপর চালিত করিবার জন্য যথেষ্ট নয়।
আ:নি:148 ঙ: কোন চালক শেষ স্টপ সিগনাল অতিক্রম করিয়া গেলে অথবা কোন কারণে সামনের ব্লক সেকশনে দাঁড়াইয়া পড়িলে তাহার ট্রেনকে পিছাইয়া াইনবেন না যতক্ষণ না এইরূপ করিবার জন্য স্টেশন মাষ্টার বা কেবিল সহকারী তাহাকে লিখিত অধিকার দেন। ইহা চালকের নিকট হস্তান্তরিত হইবার পূর্বে গার্ড কর্তৃক প্রতিস্বাক্ষরিত হইতে হইবে। এউরূপ লিখিত অধিকার জারীর পূর্বে স্টেশন মাষ্টার বা কেবিন সহকারী এই বিষয়ে নি:সন্দেহ হইবেন যে,
(ক) একটি ’বি’ শ্রেণীর স্টেশনে স্টেশন সেকশন এবং যে লাইনটির উপর দিয়া ট্রেনটি পিছানো হইবে তাহা পরিষ্কার আছে হোম এবং আউটার সিগনালসমূহ নিষেধজ্ঞাপক করা হইয়াছে এবং বিশেষ লকিং ব্যবস্থা বিহীন ফেসিং পয়েন্ট সমূহ উক্ত চলাচলের জন্য সঠিকভাবে বানানো এবং ক্ল্যাম্পযুক্ত হইয়াছে।
(খ) : একটি ’এ’ শ্রেণীর স্টেশনে প্রথম ট্রেনটির জন্য পশ্চাদবর্তী স্টেশনের নিকট ট্রেন আউট অব সেকশন সিগনাল প্রেরিত হয় নাই। সিগনালটি ইতিপূর্বেই প্রেরিত হইয়া থাকিলে পশ্চাত অবরোধ সিগনাল অবশ্যই প্রদত্ত হইবে এবং কেবলমাত্র পশ্চাত অবরোধ সিগনালটি পশ্চাদবর্তী স্টেশন কর্তৃত গৃহীত হইলেই ট্রেনটিকে ঐ স্টেশনের ভিতরে পিছানো যাইতে পারিবে।