টেইল ল্যাম্প:143
টেইল এবং সাইড ল্যাম্প সমূহ: 143:
(অ) : রাত্রিকালে অথবা অপরিষ্কার কুয়াচ্ছন্ন কিংবা ঝোড়ো আবহাওয়ায় কোন ট্রেন স্টেশন সীমার বাহিরে চালিত করা হইবে না যদি না তাহাতে
(1) গাড়ীযুক্ত ইঞ্জিনের ক্ষেত্রে উপ-নিয়ম (আ) এর প্রয়োগক্ষেত্র ব্যতীত অন্ততঃ একটি লাপল টেইল লাইট এবং পিছনে লাল ও ইঞ্জিনের দিকে সাদা আলো প্রদর্শনকারী দুইটি সাইড লাইট থাকে।
(2) গাড়ীবিহীন একক ইঞ্জিনের ক্ষেত্রে , অন্ততঃ একটি লাল টেইল লাইট থাকে এবং
(3) গাড়ীবিহীন দুই বা ততোধিক ইঞ্জিন একত্রে যুক্ত থাকিলে, পিছেনের ইঞ্জিনের সহিত অন্ততঃ একটি লাল লাইট লাগানো থাকে।
(আ) কোলিয়ারী পাইলটের ভার প্রাপ্ত গার্ড যে ব্লক সেকশনে কাজ করিতেছিলেন, সেই ব্লক সেকশন আটকইয়া কোন গাড়ী রাখিয়া আসেন নাই মর্মে প্রত্যায়ন না করা পর্যন্ত অন্য কোন ট্রেনকে সেই ব্লক সেকশনে ঢুকিবার অনুমতি দেওয়া হইবে না ইহা নিশ্চিত করিবার জন্য যদি বিশেষ নির্দেশ জারী করা হইয়া থাকে, তাহা হইলে কোলিয়ারী পাইলট অর্থাৎ যে ট্রেন কোলিয়ারী সাইডিং সমূহে কাজ করে , তখন ঐ রূপ ব্লক সেকশনের উভয় দিকের ব্লক স্টেশনে ঢুকিবার সময় বা তাহা হইতে ছাড়িয়া যাইবার সময় কেবলমাত্র একটি লাল টেইল লাইট বহন করিলেই চলিবে।
(ই) যখন সমান্তরাল লাইনগুলিতে ট্রেন সমূহ একই দিকে যাইতে পারে , তখন উপ-নিয়ম (অ) (1) এ বর্ণিত সাইড লাইট সমূহ বিশেষ নির্দেশানুসারে ব্যবস্থিত হইতে পারে।
(ঈ) অনুসরণকারী ট্রেনকে যাইতে দিবার জন্য কোন ট্রেনকে পাশে সরাইয়া রাখা হইলে , উপ নিয়ম (অ) (1) এ বর্ণিত টেইল এবং সাইড লাইট সমূহ বিশেষ নির্দেশ অনুসারে ব্যবহৃত হইবে।
(উ)স্টেশন সীমার মধ্যে অথবা কোন সাইডিং এর ভিতরে শান্টিং কার্যে নিযুক্ত ইঞ্জিনে বিশেষ নির্দেশ অনুযায়ী টেইল লাইট থাকিবে।
আ:নি: 143 ক : যখন একটি ট্রেনকে পথ দিবার জন্য কোন পাশে সরাইয়া রাখা হয়, তখন উক্ত ট্রেনকে যে লাইনে নেওয়া হইবে উহার পরবর্তী পাশের সাইড ল্যাম্প এবং টেইল ল্যাম্প স্বাভাবিক অবস্থায় রাখা হইবে।