বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 12

ওয়ার্ণার সিগনালের অবস্থান:12

position of worner signal

ওয়ার্ণাল সিগনাল সমূহের অবস্থান: 12: (অ) ওয়ার্ণার সিগনাল কেবল মাত্র ইন্টারলকড (পরষ্পর আবদ্ধ) স্টেশন সমূহে থাকিবে এবং ইহা সংশ্লিষ্ট স্টপ সিগনালটির পূর্ণ গতিরোধক (ফুল ব্রেকিং) দূরত্বে অবস্থিত হইবে। ওয়ার্ণার সিগনাল গুলি নিন্মলিখিত স্থানে লাগানো যাইতে পারে। 1। একটি আলাদা খুঁটিতে , অথবা 2। আউটার সিগনালের নীচে। টীকা ঃ স্থানীয় অবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের সহিত সংগতি রাখিয়া রেলওয়ে প্রশাসন ব্রেকিং ডিসট্যান্স কতটুকু হইবে তাহা নির্ধারণ করিবেন। (আ) পিছনের কেবিন অথবা স্টেশনের একই লাইনের ক্ষেত্রে প্রযোজ্য হোম, স্টাটার কিংবা এডভান্সড স্টাটার সিগনালের নীচে ওয়ার্ণার সিগনাল লাগানো যাইতে পারে। (ই) ওয়ার্ণার সিগনালকে কোন স্টপ সিগনালের নীচে লাগাইতে হইলে তাহা ঐ স্টপ সিগনালের পাঁচ হইতে সাত ফুট নীচে লাগাইতে হইবে। (ঈ) কোন দিক পরিবর্তনকারী জংশনে একটি মাত্র ওয়ার্ণার সিগনাল থাকিবে এবং যে পথে সর্বোচ্চ গতির জন্য অনুমোদন আছে শুধু মাত্র সেই পথের জন্য উহা পরিষ্কার অবস্থা দেখাইবে । তবে , ব্যতিক্রমর্ধী অবস্থা এবং অনুমোদিত বিশেষ নির্দেশ বলে ঐসব ডাইভার্জিং জংশনে অতিরিক্ত সিগনাল অভিপ্রেত হইতে পারে। (উ) কোন স্থানে অ-কার্যকর ওয়ার্ণার সিগনাল দিতে হইলে ইহাকে সতর্কতা জ্ঞাপন অবস্থায় স্থায়ী রাখিতে হইবে।