ইঞ্জিন বিচ্ছিন্ন:138
ইঞ্জিন বিচ্ছিন্নকরণ: 138 :
যখনই ট্রেন স্টেশনে থামানো হয় এবং ইঞ্জিনকে অবশিষ্ট ট্রেন হইতে গাড়ীসহ বা গাড়ী ছাড়া কাটিবার প্রয়োজন হয়, তখনই ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড ট্রেনটি বিযুক্ত হইবার পূর্বে ভ্যাগ ব্রেকগুলি শক্তভাবে লাগানো হইয়াছে মর্মে নিজে নি:সন্দহ হইবেন এবং বিশেষ নির্দেশ দ্বারা ব্যবস্থিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিবেন।
আ:নি: 138: এমনকি ইঞ্জিন কাটিতে না হইলেও , স্টেশনে পৌছিবার পর পিছনের ব্রেক ভ্যানের ব্রেকসমূহ গার্ড কর্তৃক লাগাইয়া রাখা হইবে। এবং ট্রেনটি চাড়িবার উপক্রম করিবার পূর্বে উহা খোলা হইবে না। কিন্তু যখন ভ্যাকুয়াম ব্রেক সম্পূর্ণ ট্রেনে ব্রবহৃত হয়, তখন সংক্ষিপ্ত অনুমোদিত বিরতির জন্য গার্ডের তাহার হাত ব্রেক ব্যবহার করিবার প্রয়োজন নাই।
আ:নি: 138 খ : ট্রেনটির সম্পূর্ণ কাজ সমাধা না হওয়া পর্যন্ত ব্রেকসূহ অবশ্যই আটকানো থাকিবেন।