বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 135

ফাউলিং মার্ক মুক্ত(সামনের) দেখার দায়িত্ব চালকের :135

drivers side fauling mark

চালকের ট্রেন ফাউলিং মার্ক সমূহ মুক্ত করিয়া দাঁড়ানো দেখার দায়িত্ব: 135: যখন ট্রেন স্টেশনে আসিয়া থামে , চালককে যখনই সম্ভম দেখিতে হইবে যে, তাহার ইঞ্জিন সমস্থ পয়েন্ট এবং ক্রসিং এর ফাউলিং মার্ক সমূহকে মুক্ত রাখিয়াছে। যদি তাহা না থাকে, তাহা হইলে তিনি তাৎক্ষণঅৎ স্টেশন মাষ্টারকে জানাইবার জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন। আ:নি: 135 ক : যদি আসিয়াা দা৭ড়াইবার পরে চালক দেখেন যে, তাহার ইঞ্জিন ফাউলিং মার্কের সকল পয়েন্ট ও ক্রসিং মুক্ত রাখে নািই, তাহা হইলে তিনি তৎক্ষণাৎ ছয়টি তীক্ষ ছোট বংশী ধ্বনি করিবেন এবং উক্ত বিষয়ে স্টেশন মাষ্টারের মনোযোগ আকৃষ্ট না হওয়া পর্যন্ত এইরূপ বংশী ধ্বনি করিতে থাকেবেন। সেই সাথে চালক তাহার সহচালককে কী ঘটিয়াছে সেই সম্পর্কে স্টেশন মাষ্টারকে অবহিত করিবার জন্য স্টেশনে পাঠাইবেন। আ:নি: খ : এইরূপ ক্ষেত্রে , কোন দূর্ঘটনাকে এড়াইবার প্রয়োজন ব্যতীত স্টেশন মাষ্টারের লিখিত আদেশ এবং গার্ডের সিগনাল ছাড়া চালক তাহার ট্রেনকে পিছাইয়অ নিবেন না। আ:নি: 135 গ : নন ইন্টারলকড কোন স্টেশনে ক্রসিং করিতে হইলে সংশ্লিষ্ট ফাউলিং মার্কের ভিতরে দন্ডায়মান অবস্থায় প্রথমে আসিবার েইঞ্জিনটি হইতে দুইটি ছোট তীক্ষ বংশী ধ্বনি করা হইবে।