ফাউলিং মার্ক মুক্ত(পেছনের) দেখার দায়িত্ব গার্ডের:134
গার্ডের ট্রেন ফাউলিং মার্কসমূহ মুক্ত করিয়া দাঁড়ানো দেখার দায়িত্ব: 134:
যখন ট্রেন ষ্টেশনে আসিয়া থামে, তখন গার্ডকে যখনই সম্ভব , দেখিতে হইবে যে তাহার ট্রেনের শেষ গাড়ীটি সমস্থ পয়েন্ট এবং ক্রসিং বাধামুক্ত করিয়া রহিয়াছে যদি তাহা না হয়, তাহা হইলে তিনি অবিলম্বে উহা স্টেশন মাষ্টারকে জানাইবেন।
আ:নি: 134 ক : তাহার ট্রেনটি শেষ গাড়ী ফাউলিং মার্কের সকল পয়েন্ট এবং ক্রসিং মুক্ত করিয়া আসিয়া দাঁড়ানো সাপেক্ষে গার্ড, দিনের বেলায় খাড়াখাড়ি তাহার বাহু দুলাইয়া এবং রাতের বেলায় একটি সাদা বাতি সামনে পিছনে দুলাইয়া স্টেশন মাষ্টারের সহিত সিগনাল বিনিময় করিবেন। পয়েন্টসম্যানের নিকট হইতে স্বাভাবিক সিগনাল পাওয়া চাড়া ও গার্ডের অনুরূপ সিগনাল পাওয়া ব্যতীত স্টেশন মাষ্টর সংশ্লিষ্ট পয়েন্টের উপর দিয়অ অগ্রসর হইতে পারে এমন কোন আসন্ন ট্রেনের জন্য সিগনাল আনত করিবেন না অথবা কোন বহির্গামী ট্রেনের জন্য অগ্রসর হইবার অধিকার প্রদান করিবেন না।
আ:নি: 134 খ : কোন বিরতি সম্পন্ন ট্রেনের গার্ড ইহাও দেখিবেন যে পিছনে তাহার ট্রেনকে রক্ষাকারী দৃশ্যমান সকল সিগনাল “নিষেধজ্ঞাপক” অবস্থায় পুন:স্থাপিত হইয়াছে। যদি সেইগুলি অনুমতিজ্ঞাপক অবস্থায় থাকে, তাহা হইলে তিনি অবিলম্বে তাহা স্টেশন মাষ্পার বা কেবিনম্যানকে অবহিত করিবেন এবং প্রয়োজন হইলে তাহার ট্রেনকে রক্ষা করিবেন। উক্ত ঘটনা াবশ্যই গার্ডকে তাহার জার্নাল বহি এবং বিভাগীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করিতে হইবে।