বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 130

হুইসেল কোর্ড:130

whitcle code

ইঞ্জিনের হুইসেল কোর্ড : 130: বিশেষ নির্দেশানুসারে ব্যতীত , চালক সর্বদা নিন্মলিখিত ক্ষেত্রে ইঞ্জিনের হুইসেল বাজাইবেন। (ক) ইঞ্জিন চালিত করিবার পূর্বে । (খ) সড়ং পথে প্রবেশ করিবার সময়ে এবং (গ) বিশেষ নির্দেশ দ্বারা ব্যবস্থিত অন্যান্য সময়ে। আ:নি: 130 ক : ইঞ্জিনের হুইসেল সমূহ: নিন্মবর্ণিত হুইসেলগুলি বিশেষ সাংকেতিক (কোড) হুইসেল যাহা উহাদের পাশে বর্ণিত অর্থ প্রকাশ করে। (1) ইঞ্জিন চালিত করিবার আগে একটি লম্বা হুইসেল । (2) খোয়াবাহী (ব্যালাস্ট) ট্রেন চালিত করিবার পূর্বের হুশিয়ারী (সা:নি: 155 দ্রষ্টব্য) দুইটি লম্বা হুইসেল। (3) স্টেশনদ্বয়ের মধ্যে ইঞ্জিন অপারগতায় (আ:নি: 164 ক দ্রষ্টব্য) চারটি ছোট হুইসেল। (4) ট্রেন রক্ষারত গার্ডকে পুন: আহবান (আ:নি: 164 খ দ্রষ্টব্য) তিনটি লম্বা হুইসেল । (5) ট্রেন বিভাজন (আ:নি: 167 ক (1) (2) এবং (4) দ্রষ্টব্য) একটি ছোট ও একটি লম্বা হুইসেল। (6) গার্ডের ব্রেক বা ব্রেক হুইসেল (সা:নি: 126 এবং 127 দ্রষ্টব্য) তিন বা ততোধিক ছোট এবং তীক্ষ হুইসেল। (7) এলার্ম টেইন টানা হইলে দুইটি ছোট এবং একটি লম্বা হুইসেল। (8) কোন দূর্ঘটনাস্থলে অগ্রসর হইবার সময় বা কোন বাক এবং সামনের দৃশ্য পরিষ্কার দেখা যায় না এমন স্থানে অগ্রসর হইবার সময় ঘন ঘন কিংবা পুন: পুন: হুইসেল বাজাইতে হইবে। িআ আ:নি: 163 ছ(4) এবং আ:নি: 168 দ্রষ্টব্য) (9) ক্রসিং পরিষ্কার না (ফাউল) করিয়া দন্ডায়মান ইঞ্জিন ছয়টি ছোট তীক্ষ হুইসেল ) (আ:নি:135 ক দ্রষ্টব্য)