গার্ডের হাত ব্রেকে :126
গার্ডের হাত ব্রেক হইতে সাহায্য: 126:
চালককে যদি গার্ডের হাত ব্রেক হইতে সাহাড্য লইতে হয়, তাহা হইলে তিনি তিনটি সংক্ষিপ্ত তীক্ষ বংশীধ্বনি করিবেন, অথবা যদি ব্রেকবাাঁশির ব্যবস্থা থাকে, তাহা হইলে সেই বাঁশীর ধ্বনি করিবেন।
গার্ডের হাত ব্রেকের প্রয়োগ : 127 : (অ) :
চোলক যখন তিনটি বা আরো অধিক সংক্ষিপ্ত বংশীদ্বনি করেন, অথবা ব্রেক বংশীধ্বনি করেন তখন গার্ডগণ অবিলম্বে তাহাদের হাত ব্রেকসমূহ প্রয়োগ করিবেন।
(আ) : যখন কোন ট্রেন খাড়া ঢালুতে চলে, তখন গার্ডগণ, ট্রেনটিকে সংযত রাখিবার প্রয়োজন হইলে, তাহাদের হাত ব্রেকগুলি দ্বারা চালককে সাহায্য করিবেন।
আ:নি: 127 ক : কোন স্টেশনে ঢুকা , অথবা অথবা চালকের নিকট হএত সিগনাল পাওয়া চালকের মনোযোগ আকর্ষণ করা, অথবা সত্যিকার বিপদকল অথবা বিশেষ নির্দেশক্রমে পারিচালিত চড়াই উৎরাইয়ের ক্ষেত্রে ব্যতীত, ট্রেন চলাকালে ট্রেনের ট্রাফিক কর্মচারীগণ তাহাদের ব্রেক প্রয়োগ করিবেন না।
আ:নি: 127 খ : ঘষাড়ানো চাকা : কোন অবস্থাতেই ব্রেক এমনভাবে প্রয়োগ করা যাইবে না যাহাতে চাকা ঘোরা বন্ধ হইয়অ উহা ঘষড়াইতে শুরু করে।
টীকা: স্বয়ংক্রীয় ভ্যাকুয়াম ব্রেক ব্যবহারের নির্দেশাবলী কার্যকরী সময় পঞ্জির পরিশিষ্টতে আছে।