বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 11

ওয়ার্ণার সিগনাল এবং উহাদের নির্দেশনা :11

worner signal

ওয়ার্ণার সিগনাল এবং উহাদের নির্দেশনা :11 (অ) বাহুওয়ালা (সেমাফোর) ওয়ার্ণার সিগনাল মাছের লেজের মত বাহু দ্বারা চিহ্নিত হিইবে। বাহুটির সম্মুখভাবে লাল রঙের উপরে একটি মাছের লেজের মত সাদা ডোরা অথবা হলুদ রঙের উপরে একটি মাছের লেজের মত কালো যোরা থাকিবে। উভয় ক্ষেত্রেই , বাহুটির পিছনের অংশ সাদা রঙের উপরে মাছের লেজের মত কালো ডোরা থাকিবে। (1) লাল রঙের উপরে মাছের লেজের মত সাদা ডোরা দাগওয়ালা বাহুটি যদি কোন আলাদা খুঁটিতে লাগানো হয় তাহা হইলে রাতের বেলায় উহার পাঁচ হইতে সাত ফুট উপরে একটি সবুজ বাতি লাগানো হইবে। (আ) একটি ওয়ার্ণার সিগনালের উদ্দেশ্য হইল চালককে নিন্মলিখিত তথ্যগুলি দেওয়া : (1) সামনের ব্লক সেকশনটি কি অবস্থায় আছে এবং/অথবা (2) চালক একটি স্টপ সিগনালের দিকে অগ্রসর হইতেছেন। (ই) একটি ওয়ার্ণার সিগনাল তাহার সতর্কতা জ্ঞাপক (কশন) অবস্থায় চালককে এই নির্দেশ দিয়া থাকে যে , তাহাকে সামনের সিগনালের কাছে থামিবার প্রস্তুতি লইয়া অগ্রসর হইতে হইবে। (ঈ) একটি ওয়ার্ণার সিগনাল তাহার পরিষ্কার জ্ঞাপক (ক্লিয়ার) অবস্থায় চালককে এই নির্দেশ দিয়অ থাকে যে, তাহার সামনের ব্লক সেকশনটি পরিস্কার আছে এবং সংশ্লিষ্ট স্টপ সিগনাল সমূহও অনুমতিজ্ঞাপক (অফ) অবস্থায় আছে।